ডেটা সাইন্স ও এআই

ডেটা সায়েন্স (Data Science)

ডেটা সায়েন্স আসলে পরিসংখ্যান, মেশিন লার্নিং ও ডেটা ভিজুয়ালাইজেশন এর সমষ্টি। একজন ডেটা সায়েন্টিস্টের কাজ হচ্ছে ডেটাসেট এর মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর খোঁজা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু সমস্যা ও সমস্যা সমাধানের পদ্ধতির সমষ্টি যেগুলো ব্যবহার করে জটিল সমস্যা সমাধান করা যায়। কম্পিউটারকে তাস, দাবা খেলা শেখানো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, সিকিউরিটি স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট AI অন্তর্গত। AI এর প্রবলেম যে বাস্তব ডেটাসেট বেজড হতে হবে এমন কোন কথা নাই, থিওরিটিক্যাল হতে পারে।

মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিভাগ যেখানে ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরি করা হয় ডেটাসেট কিংবা ইন্টারঅ্যাক্টিভ এক্সপেরিয়েন্সের মাধ্যমে। মেশিন লার্নিং টেকনোলজি Cybersecurity, Bioinformatics, Natural Language Processing, Computer Vision, Robotics ছাড়াও প্রচুর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

Machine Learning এর সবচেয়ে বেসিক কাজ হল ডেটা ক্ল্যাসিফিকেশন, যেমন একটা ই-মেইল বা ওয়েবসাইটের কমেন্ট স্প্যাম কিনা তা চেক করা। বর্তমানে Deep Learning বা Deep Network এর উপরে প্রচুর রিসার্চ চলছে, মূলত Convolution Neural Network এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়।

বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে মেশিন লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু না কিছু মেশিন লার্নিং মেথডলজি জানা সকলেরই উচিৎ। মেশিন লার্নিংয়ের বেশ কিছু জিনিসই ডেটা সায়েন্সের সাথে ওভারল্যাপ করবে, কিন্তু মেশিন লার্নিংয়ের মূল টার্গেট হল প্রেডিক্টিভ মডেল বিল্ড করা।

অর্থাৎ, AI ইন্টেলিজেন্ট মেশিন তৈরিতে সাহায্য করে, ML হল AI এর সাবফিল্ড যেটা মেশিনকে কোন কিছু শিখতে সাহায্য করে এবং সর্বশেষ ডেটা সায়েন্স লার্নিং অ্যালগরিদম বেজড মেশিনকে সাহায্য করে ডেটা প্যাটার্ন বের করতে যা সে পরবর্তী কাজে ব্যবহার করতে পারবে।

Data Science, ML ও AI কে প্রায়ই একই জিনিস মনে হবে কারণ এগুলার মধ্যে পার্থক্য খুবই অল্প।

লার্নিং অ্যালগরিদম এর প্রকারভেদ

সুপারভাইজড লার্নিং (মেশিন কে শেখানো)

প্রথমে মেশিনকে শেখাবেন, তারপর তার শিক্ষাকে কাজে লাগাবেন

আনসুপারভাইজড লার্নিং (মেশিন নিজে নিজেই কিছু করা শিখবে)

মেশিন নিজে নিজেই কিছু করা শিখবে তারপর সেই শিক্ষা কাজে লাগিয়ে ডেটা স্ট্রাকচার ও প্যাটার্ন বুঝবে যেটা কিনা আপনিও বোঝেন না

Design a site like this with WordPress.com
Get started